Dhaka, Tuesday | 3 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 3 November 2026 | English
শিরোনাম:

সান্তাহারে হোটেলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫ জন, ইউএনওর কাছে অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম আপডেট: ০৩.১১.২০২৬ ৬:৫৮ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে অসুস্থ হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (২ নভেম্বর) সকালে ভুক্তভোগীদের পক্ষে আবু সাইফ নিহাদ ও আবু হামজা এ অভিযোগ করেন। এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে হোটেলটির খাবার খাওয়ার পর তাঁদের পেটে ব্যথাসহ শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরে অসুস্থ ব্যক্তিদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার স্টেশন রোড এলাকার ‘বিসমিল্লাহ হোটেলে’ ছয়জন মুরগির চাপ ও গ্রিল খান। এ সময় তাঁরা আরও একজনের জন্য খাবার পার্সেল করে নেন। খাবার খাওয়ার পর থেকেই তাঁদের পেটে ব্যথাসহ শারীরিক সমস্যা দেখা দেয়। একপর্যায়ে অসুস্থতার মাত্রা বেড়ে গেলে সাতজনকেই চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অভিযোগকারী দুজন কিছুটা সুস্থ হয়ে উঠলেও অন্য পাঁচজনের শারীরিক অবস্থার অবনতি হয়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হোটেলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরে আবু সাইফ নিহাদ ও আবু হামজা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  তবে খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগের বিষয়ে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝