Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়াতে কিশোর হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:৩৬ এএম আপডেট: ১২.০৭.২০২৬ ১১:৪৩ এএম  (ভিজিটর : ৫৪২)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে সরাইল সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, “জিহাদের মতো আর কোনো নিষ্পাপ শিশু-কিশোর যেন হত্যার শিকার না হয়। এজন্য অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, গত শুক্রবার রাতে সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

এফপি/ফ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝