Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

রংপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২:৪৯ পিএম  (ভিজিটর : ৩৮)

রংপুরের কাউনিয়ায় নানু বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মোস্তাছিন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মোস্তাছিন নীলফামারীর ডিমলা উপজেলার সাতকানিয়া কলোনির সাইফুল ইসলামের ছেলে। শিশুটির নানু নওশাদ আলী জানায়, সপ্তাহ খানেক আগে মায়ের সাথে নানু বাড়িতে বেড়াতে আসে মোস্তাছিন।

রোববার সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ি সংলগ্ন পিছনে বেতানির দোলায় পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে শিশুটিকে ভাঁসতে দেখতে পেয়ে তাকে মৃতবস্থায় উদ্ধার করেন স্বজনরা।

 কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা রুজু করা হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝