Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
কত দিন থাকবে এই বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
শিরোনাম:

ঝিনাইদহে র‍্যাবের অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১২:১৮ পিএম আপডেট: ১২.০৭.২০২৬ ১২:৩৮ পিএম  (ভিজিটর : ৩৭)

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার সামান্তা চারাতলা এলাকায় মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৬৪ বোতল মাদকসহ মো. মুজাহিদ (২৫), পিতা- মতিয়ার রহমান, গ্রাম- চারাতলা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করা হয়

অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া ৩৭২ বোতল স্কাফ ও ২৯২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

র‍্যাব-৬ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক অপরাধী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝