Dhaka, Saturday | 11 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 11 July 2026 | English
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
কত দিন থাকবে এই বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
শিরোনাম:

খুলনায় পৃথক ঘটনায় নিহত - ৩

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম  (ভিজিটর : ২৭)

খুলনায় গত দুই দিনে বিভিন্ন ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন আত্মহত্যা এবং একজন বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। 

ডুমুরিয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা 

খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে স্বপ্নীল সাহা (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেলে পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

স্বপ্নীল সাহা দীপঙ্কর সাহার ছোট ছেলে। সে ধামালিয়া লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিনে সকালে স্বপ্নীলের বাবা-মা ব্যবসায়িক কাজে খুলনা শহরে যান। তার বড় ভাই স্বাক্ষর সাহা রঘুনাথপুর বাজারে একটি কাপড়ের দোকানে কেনাবেচার কাজে ব্যস্ত ছিল। ওই সময় বাড়িতে কেবল স্বপ্নীল ও তার ঠাকুরমা অবস্থান করছিলেন। বিকেল ৫টার দিকে স্বপ্নীল নিজের ঘরের দরজা-জানালা আটকে জানালার গ্রিলের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সময় পাশের লোকজন জানালার কাচ ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থা দেখে ঘরের দরজা খুলে স্বপ্নীলকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বাবর আলী জানান, শিশুটি সবার অগোচরে ঘরের জানালায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

এদিকে খুলনা নগরীতে ঝুলন্ত অবস্থায় পাপিয়া (২৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারী সোনাডাঙ্গা মডেল থানার হাজী ফয়েজ উদ্দিন ক্রস রোডের বাসিন্দা রিপনের স্ত্রী।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি তদন্ত অনিমেষ মন্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবরটি জানতে পেরে রাতে পাপিয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। 

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

খুলনার ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবরানী গাইন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার কুলটি গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেবরানী গাইন কুলটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যজিৎ গাইনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় জিআই তারে ভেজা কাপড় শুকাতে দিচ্ছিলেন দেবরানী গাইন। এ সময় পাশের ঘর থেকে নেওয়া বিদ্যুৎ সংযোগের একটি তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝