Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

পটুয়াখালিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:২০ পিএম আপডেট: ১১.০৭.২০২৬ ২:৩৪ পিএম  (ভিজিটর : ১১৬)

পটুয়াখালির বাউফল পৌরসভার দরবেশ আলী মিয়া সড়কের একটি বাসা থেকে মোছা. ইসরাত জাহান নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকাল সাড়ে আটটায় ৯৯৯ নম্বরের ফোন পেয়ে মনির হোসেনের দ্বিতল ভবনের একটি কক্ষের দরজা ভেঙে ইসরাত জাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ইসরাত জাহান আমেরিকা প্রবাসী মো. মনির হোসেন ঢালীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও মনির হোসেনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনির হোসেন দীর্ঘ বছর ধরে আমেরিকা থাকেন। চলতি বছরের ১৪ এপ্রিল তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লার হাট এলাকার মো. নাসির উদ্দিনের মেয়ে ইসরাত জাহানকে পারবারিকভাবে বিয়ে করেন। ২৬ জুন তিনি (ইসরাত জাহান) বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বামীর বাসায় আসেন।

মনির হোসেন বলেন, রাতের খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে তাঁদের শোয়ার কক্ষে এক সাথে শুয়ে ছিলেন। রাত একটার দিকে ইসরাত জাহান প্রকৃতির ডাকের কথা বলে উঠে যান। পরে আসতে দেরি হওয়ায় তিনি উঠে দেখতে পান পাশের একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিয়েছেন ইসরাত জাহান। ডাকাডাকি করলে ইসরাত জাহান ভেতর থেকে জানান, একা ঘুমাবে।

সকালে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে ইসরাত জাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন,‘লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এফপি/ফ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝