Dhaka, Saturday | 11 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 11 July 2026 | English
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
কত দিন থাকবে এই বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
শিরোনাম:

ভারী বর্ষণে কক্সবাজারে উদ্ধার অভিযানে আনসার-ভিডিপি

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ৩৬)

কক্সবাজার জেলায় টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয় ও মানবিক ভূমিকা পালন করছেন। 

জেলার বিভিন্ন উপজেলায় সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, পানিবন্দী মানুষকে উদ্ধার, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের মতো বহুমুখী কার্যক্রম পরিচালনা করছেন। 

উখিয়া উপজেলায় পালংখালী ইউনিয়নের দলনেতা সাইফুল ইসলাম বালুখালী ও পালংখালী এলাকার পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষকে সচেতন করতে নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে সম্ভাব্য বন্যাকবলিত এলাকার তথ্য সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছেন।

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে ইউনিয়ন আনসার কমান্ডার মো. নুরুল আমিনের নেতৃত্বে ভিডিপি সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে পানিবন্দী মানুষকে সতর্ক করেন এবং আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখেন।

পেকুয়া উপজেলায় ইউনিয়ন দলনেতা মো. শফিউল আজমের নেতৃত্বে সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এবং মাইকিংয়ের মাধ্যমে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেন। উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার সুফাইদা ইয়াসমিন সিলছড়ি ইউনিয়নের পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। টৈটং ইউনিয়নের আনসার কমান্ডার ও দলনেত্রী হামিদা বেগম এবং বারবাকিয়া ইউনিয়নের দলনেত্রী হাসিনা বেগমও স্থানীয় জনগণকে আশ্রয়কেন্দ্রে যেতে সহায়তা ও উদ্বুদ্ধ করেন।

চকরিয়া উপজেলায় আনসার কোম্পানি কমান্ডার মোক্তার আহমদ, দলনেত্রী তছলিমা জান্নাত, দলনেতা নুরুল আবছার, ইউনিয়ন আনসার কমান্ডার মো. শাহা জাহানসহ বিভিন্ন পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যরা বন্যাকবলিত ও পাহাড়ধসপ্রবণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, নৌকাযোগে উদ্ধার, রাস্তার ওপর পড়ে থাকা গাছ ও মাটি অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখা, ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তর এবং সার্বিক দুর্যোগ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। তাদের এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

মহেশখালী উপজেলায় ইউনিয়ন দলনেতা মো. আলমগীর, মো. জসিম উদ্দিন ও ওয়ার্ড দলনেতা নুর মোহাম্মদের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সদস্যরা পাহাড়ি ও পানিবন্দী এলাকার মানুষ এবং গৃহপালিত পশু নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন। একই সঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্বাসনে সহযোগিতা, সড়কে পড়ে থাকা গাছ অপসারণ, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কীকরণ এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্যোগকালীন মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজারে চলমান এ কার্যক্রম প্রমাণ করে যে, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংকটময় সময়ে জনগণের জীবন ও সম্পদ সুরক্ষায় আনসার ও ভিডিপি একটি নির্ভরযোগ্য ও কার্যকর জননিরাপত্তা বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝