জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১২ জুলাই) ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। সংসদীয় গণতন্ত্র, সাংবিধানিক প্রক্রিয়া ও জাতীয় রাজনীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এফপি/অ