Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

রাঙামাটিতে বন্যাদুর্গতদের পাশে বিজিবি

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম  (ভিজিটর : ১৮)

টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

জোন কমান্ডারের নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে দুর্গত মানুষের মাঝে খাবার ও সুপেয় পানি পৌঁছে দেন।

খাদ্য বিতরণের পাশাপাশি আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং পানিবাহিত রোগ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন মারিশ্যা জোনের জোন কমান্ডার।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এই মানবিক সহায়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এদিকে খাদ্য সহায়তার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহার নেতৃত্বে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ২৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

দুর্যোগের সময়ে বিজিবির এমন তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আশ্রয়কেন্দ্রে থাকা সাধারণ মানুষ।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝