Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

উখিয়া সীমান্তে সাড়ে ১২ লাখ টাকাসহ আটক - ২

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৫:৪৪ পিএম  (ভিজিটর : ৩২)

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকাসহ দুই সন্দেহভাজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, তারা মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে বাংলাদেশে ফেরার পথে আটক হন।

রোববার দুপুর ১২টার দিকে উখিয়ারস পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের গুইল্লাখালী পয়েন্টে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে লুকমান হাকিম (২৫) এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (২৮)।আটককৃতদের বিকালে জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজিবির দাবি, তারা মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে দেশে ফিরছিলেন।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন “মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।”

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝