Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

বন্যা-পাহাড় ধস মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৫:৩৩ পিএম আপডেট: ১২.০৭.২০২৬ ৫:৪০ পিএম  (ভিজিটর : ২১৩)

দেশের বন্যা ও পাহাড় ধস পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, এমপি।

শনিবার (১১ জুলাই) রাতে রাঙামাটি শহরের লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 
এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করেন এবং যেকোনো দুর্যোগে সরকারের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান দায়িত্ব। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। রাঙামাটির জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আপাতত পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছি। দুর্যোগ পরিস্থিতি শেষ হলে পাহাড় ধস ও বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের জন্য কাজ শুরু করা হবে।”

তিনি আরও বলেন, পর্যাপ্ত সরকারি সহায়তা মজুত রয়েছে এবং তা যথাসময়ে দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, তিনি বন্যাদুর্গত উপজেলাগুলো পরিদর্শন করে ত্রাণ বিতরণ করছেন। পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে জানিয়ে তিনি বলেন, সেগুলো যথাসময়ে দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে বন্যাদুর্গতরা ত্রাণ সহায়তা না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে সেখানে প্রতিনিধি পাঠানো হয়েছে। নিজেও সেখানে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে দ্রুত ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হবে।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝