Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

রূপগঞ্জে ৪৪বস্তা চিনি সহ ডাকাতদল গ্রেফতার

প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিটর : ২৮)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি,অন্যান্য পণ্যসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। 

গতাকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪বস্তা চিনি ও ডাকাতের কাজের ব্যবহৃত হওয়া একটি ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন, ঢাকা জেলার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা থানার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক ও পটুয়াখালী জেলার ধুমকি থানার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর। 

এ বিষয়ে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, বিগত ২জুলাই রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩২০বস্তা চিনি বোঝাই ট্রাক ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। 

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ৪৪বস্তা চিনি ও ডাকাতের কাজের ব্যবহৃত হওয়া একটি ট্রাকসহ ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝