Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
শিরোনাম:

খুলনায় গাঁজাসহ গ্রেপ্তার - ২

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:০৮ পিএম  (ভিজিটর : ৭)

খুলনার লবণচরা থানা পুলিশ ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। 

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ছাচিবুনিয়া বিশ্বরোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মো. রুবেল হাওলাদার (৩১) এবং খুলনার রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের মো. সিমবাদ চৌধুরী (২৮)।

পুলিশ জানায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে স্কচ টেপে মোড়ানো ১১টি পোটলায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলার ওজন ছিল প্রায় ২ কেজি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভাণ্ডার (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে, আটক সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে এর আগে কেএমপির দৌলতপুর থানায় মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে একটি মামলা রয়েছে। এছাড়া রুবেল হাওলাদারের বিরুদ্ধে ২০১৩ সালে বটিয়াঘাটা থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল।

পুলিশ জানিয়েছে, মাদকের উৎস, গন্তব্য এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝