Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

তানোরে গাঁজা ও নগদ টাকাসহ আটক - ১

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৪০ এএম  (ভিজিটর : ১০)

রাজশাহীর তানোর উপজেলায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগাঁ দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে তানোর থানা পুলিশ।

পুলিশ জানায়, তানোর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদ আলীর নেতৃত্বে এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার কামারগাঁ দক্ষিণপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মো. তোজাম্মেল হক তুজাল (৫৪) কে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির ২৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝