নীলফামারীর ডোমারে জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নিজস্ব হলরুমে সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার শাফিউল ইসলামের সঞ্চালনায় কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন, প্রেস ক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, জামায়াতে ইসলামী'র উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জুলাই আন্দোলনে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এফপি/ফ