Dhaka, Thursday | 16 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 July 2026 | English
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল
শিরোনাম:

নওগাঁয় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:২০ পিএম  (ভিজিটর : ৩৯)

নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবা (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মখলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান, জুলাই যোদ্ধা মো. আরিফুল ও নাফিউল ইসলাম।

এ ছাড়া আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝