চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে খুলশী ক্লাব লিমিটেড।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার শীলকূপ মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যার্তদের মাঝে ৬ লাখ টাকা নগদ বিতরণ করা হয়। পরে স্বেচ্ছাসেবীরা বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে অবশিষ্ট সুবিধাভোগীদের হাতে নগদ অর্থ পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলশী ক্লাব লিমিটেডের সদস্য ও সমাজসেবক আলহাজ নাছির উদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার সামসু উদ্দিন, ক্রীড়া সম্পাদক নুরুল আবছার, অবসরপ্রাপ্ত এডিসি জসিম উদ্দিন, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, খুলশী ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ ইউছুফ, বিএনপি নেতা জহিরুল ইসলাম, বাহাদুর আলম হিরণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খুলশী ক্লাব লিমিটেডের ফাইন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার সামসু উদ্দিন বলেন, “সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খুলশী ক্লাব লিমিটেড ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সহায়তা হয়তো তাদের সব ক্ষতি পূরণ করতে পারবে না, তবে দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
এফপি/র