Dhaka, Monday | 7 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 7 September 2026 | English
শিরোনাম:

সিলেটে শাহনূর চৌধুরী মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম  (ভিজিটর : ৫৫)

সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহনূর চৌধুরীর নামানুসারে প্রবর্তিত বার্ষিক ‘শাহনূর চৌধুরী মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল, আল আমিন, সুমন চন্দ্র সরকার, মাহমুদুন নেছা, স্বর্ণা খাতুন এবং বৃত্তির প্রবর্তক পরিবারের সদস্য বিজয় চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট আইনজীবী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক এবং যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা শাহনূর চৌধুরীর স্মৃতিকে ধারণ করে প্রতিবছর এ মেধাবৃত্তি প্রদান করা হয়।

এবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ষষ্ঠ শ্রেণির মো. সাইফ খান, সপ্তম শ্রেণির সামিয়া নিজাম নাজিরা, অষ্টম শ্রেণির উসায়লা হক, নবম শ্রেণির দিতী রাণী দাশ এবং দশম শ্রেণির মাইশা খানম সোহাদা।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝