Dhaka, Monday | 7 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 7 September 2026 | English
শিরোনাম:

টেকনাফে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম  (ভিজিটর : ২৫)

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিভিন্ন ধরনের ওষুধসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক তিনজনের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় আজ ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিভিন্ন প্রকারের ঔষধসহ দুই জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবার চালান নিয়ে মায়ানমার হতে নাফ নদী দিয়ে সাঁতার কেটে বাংলাদেশের উক্ত বাড়িতে অবস্থান করে এবং তারা বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং প্রত্যাবর্তনের সময় বাংলাদেশ হতে মায়ানমারে অবৈধভাবে ঔষধ পাচারের পরিকল্পনা করছিলো। পরবর্তীতে, আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, ঔষধ ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝