পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় দিবসটি উপলক্ষে বেসরকারী সংস্থা প্রান্তজন ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়।
রেলিতে পরিবেশ সুরক্ষার বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ওই প্রেসক্লাব চত্বরে এসে এক পথ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, জন সুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম ও সাংবাদিক ও পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, যানবাহন ও শিল্পকারখানার বিষাক্ত ধোয়া, অনিয়মিত নির্মাণকাজের ধুলা, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশে বায়ুদূষণ উদ্বেগজনক রূপ নিয়েছে। এ দূষণের চরম মূল্য দিতে হচ্ছে শিশু, প্রবীণ, শ্রমজীবী মানুষ এবং নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে। তাই পরিচ্ছন্ন বায়ু নিশ্চিত করতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সোলার সিস্টেম বিদ্যুতে রুপান্তরের পাশাপাশি সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান বক্তারা।
এফপি/অ