Dhaka, Friday | 4 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 4 September 2026 | English
শিরোনাম:

কোনো ভেদাভেদ, বৈষম্য থাকবে না—ধর্ম যার যার, বাংলাদেশটা সবার: হুইপ দুলু

প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম  (ভিজিটর : ২০)
অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা এক—ধর্ম যার যার, বাংলাদেশটা সবার।”

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি শ্রী শ্রী শ্যাম সুন্দর বড়তরফ মন্দির প্রাঙ্গণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য। দুষ্টের দমন ও শিষ্টের পালনের আদর্শ ধারণ করেই তিনি অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। রাজা কংসকে বধের মাধ্যমে তিনি তৎকালীন স্বৈরশাসনের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের প্রতি আহ্বান থাকবে—অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে শ্রীকৃষ্ণের আদর্শ ধারণ করে দেশের শান্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। এই ধারণায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের মধ্যে কোনো ধর্মগত ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, “আমরা সবাই এক। ধর্ম যার যার, বাংলাদেশটা সবার।”

শোভাযাত্রায় এ সময় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলাম, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ভক্তবৃন্দ।

এফপি/অ 



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝