Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

তানোরে বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম  (ভিজিটর : ১৪১)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীর তানোরে টানা বৃষ্টিতে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে চাপা পড়ে সাহেদা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

আজ রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বনকেশর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহেদা বেগম ওই গ্রামের আল-আমিনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাতে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। ভোর পাঁচটার দিকে সাহেদা বেগম তাঁর স্বামীর বাড়ির মাটির তৈরি বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল ধসে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে সাহেদা বেগমের মৃত্যু হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রচুর বৃষ্টির কারণে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে ওই গৃহবধূ চাপা পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝