Dhaka, Sunday | 6 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 6 September 2026 | English
শিরোনাম:

রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম  (ভিজিটর : ৩২)

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভান্ডারগ্রাম বাজার সংলগ্ন পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। পরে তিনি অফিস প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন। এরপর উদ্বোধনী সভায় অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা আল হেলাল প্রাং, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সরকারী প্রতিটি অফিস থেকে সেবা গ্রহিতারা যেন হয়রানী ও ভোগান্তি ছাড়াই প্রতিটি সেবা পান সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সেবা প্রদানকারী ও সেবা গ্রহিতা থেকে শুরু করে সকলের। প্রতিটি মানুষকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। যে কোন অন্যায় ও মন্দ কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝