Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:২৯ পিএম  (ভিজিটর : ৮১)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলাহাট মডেল মসজিদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিলুল্লাহ, আরডিও মো. সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আজমির শেখ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. মতিউর রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান এবং ৩নং দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি খিজির হায়াত মোল্লা, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল হেলালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ভোলাহাট সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মোছা. নিলুফা। বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দুর্নীতি, মাদক, বৈষম্য ও কোটা-ভিত্তিক অন্যায়ের বিরুদ্ধে সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝