নীলফামারীর কিশোরগঞ্জে বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরে পড়া রোধে ভূমিকা রাখায় গ্রাম পুলিশকে পুরস্কৃত করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গ্রাম পুলিশের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আখতারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান ও ওয়ার্ল্ড ভিশনের ব্যবস্থাপক স্বপন কিসপট্টাসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, গ্রাম পুলিশ, সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এফপি/র