Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

দিনাজপুর মেডিকেলে আনসারের তৎপরতায় হাতেনাতে পকেটমার আটক

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:২০ এএম  (ভিজিটর : ১৭০)

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের সাহসিকতায় এক পেশাদার পকেটমারকে হাতেনাতে আটক করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ১১টায় হাসপাতালের টহল ডিউটির দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার (পিসি) মো. আনিছুর রহমান এবং আনসার সদস্য টিএজিৎ রায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় লিফটের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা লক্ষ্য করেন, এক ব্যক্তি একজন রোগীর স্বজনের ব্যাগ থেকে টাকা চুরি করার চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে তারা অভিযুক্ত মো. রাসেল খান (২২) কে টাকাসহ হাতেনাতে আটক করেন। প্রাথমিকভাবে জানা যায়, তিনি একজন পেশাদার পকেটমার।

পরবর্তীতে আনসার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপে একটি চুরির ঘটনা প্রতিরোধ সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা বিধান এবং হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝