Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

মাদকসহ ধরা পড়লে কোনো সুপারিশে কাজ হবে না: পুলিশ সুপার

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম আপডেট: ২৭.০৯.২০২৬ ৭:৩৫ পিএম  (ভিজিটর : ১৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদকসহ কাউকে গ্রেপ্তার করা হলে কোনো ধরনের সুপারিশে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। অস্ত্রধারী, সন্ত্রাসী ও অন্য অপরাধীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ নীতি বাস্তবায়নে পুলিশ বদ্ধপরিকর। একই সঙ্গে পিরোজপুর শহরের যানজট নিরসন, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই এবং প্রকাশ্যে মাদক কেনাবেচা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি মাহমুদ হোসেন ও মনিরুজ্জামান নাসিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাইম তালুকদার, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. তামিম সরদারসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝