প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম (ভিজিটর : ৩০)
অভিনেত্রী কেয়া পায়েল।
তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ থাকে। বিশেষ করে প্রিয় তারকার বয়স, সাজসজ্জা ও সৌন্দর্য নিয়ে কৌতূহল দেখা যায় অনুরাগীদের মধ্যে। এবার নিজের বয়স নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেত্রী কেয়া পায়েল।
সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী। সেখানে তার উপস্থিতির পাশাপাশি বয়স নিয়ে করা মন্তব্যও নজর কেড়েছে।
অনুষ্ঠানে নিজের বয়স প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে, এমন না।’
তার এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বয়স নিয়ে খুব একটা চিন্তিত নন—তার কথায় অনেকটা এমনই ইঙ্গিত পাওয়া গেছে। বরং বিষয়টিকে হাস্যরসের সঙ্গে নিজের মতো করে দেখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া কেয়া পায়েল বিভিন্ন সময় তার সাবলীল অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে নজর কেড়েছেন। এবার বয়স নিয়ে করা তার এই রসিক মন্তব্যও জায়গা করে নিয়েছে ভক্তদের আলোচনায়