Dhaka, Friday | 25 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 25 September 2026 | English
শিরোনাম:

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম  (ভিজিটর : ৮)

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রের মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকালে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়ায় পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকায় মহাসড়কে থামানো ছিল। এসময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাস সজোরে পালকি বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। 
 
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝