Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম  (ভিজিটর : ১১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টেপামধুপুর হাটসংলগ্ন নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ০৮। সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর ৬(১)(ক)-এর (ঈ), ১১, ১৩, ৬(১)(ক)-এর (ই), ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে। শফিকুল ইসলাম শফি ওই মামলার এজাহারনামীয় আসামি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, একই মামলায় এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝