Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে অর্ধশতাধিক পোশাককারখানায় ছুটি ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম  (ভিজিটর : ২৫)

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান শ্রমিক আন্দোলন এড়াতে গাজীপুরে টঙ্গীতে অর্ধশতাধিক পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় অবরোধের চেষ্টা করে। 

এসময় পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কয়েক ধাপে টঙ্গীর গাজীপুরা, সাতাইশ এলাকার কারখানাগুলোতে এ ছুটি ঘোষণা করা হয়।

‎ছুটি হওয়া কারখানাগুলো হলো- গাজীপুরা এলাকার হোপলুন অ্যাপারেলন্স লিমিটেড, মাসকো কটন লিমিটেড, স্যাটার্ন নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স লিমিটেড, স্যাটার্ন-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এস এস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড, টিএমএসএস এ্যাপারেন্স লিমিটেড, সাতাইশ এলাকার টিপিও গার্মেন্টস, স্পিরিট, সিভিউ, পার্কভিউ, টিজে সুয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সুয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, টাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সুয়েটার, এসএম সুয়েটার, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২ ও তুসুকা গার্মেন্টস লিমিটেড। 
‎
‎পুলিশ জানায়, কারখানা ছুটির পর পর কিছু শ্রমিক টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ তাদের বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এছাড়া টঙ্গীর বিভিন্ন স্থানে তল্লাশী চৌকি বসিয়েছে পুলিশ।
‎
‎টঙ্গী সাতাইশ রোডের মাসকো কারখানার সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন বলেন, শ্রমিক আন্দোলন এড়াতে দুপুরের দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। 

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে কিছু উশ্ছৃংখল শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দেয়া হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝