Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:১৪ পিএম  (ভিজিটর : ৪১)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি-এর কুষ্টিয়া আগমন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান ও মো. জাকির হোসেন।
  
এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন খন্দকার সাগর, সাধারণ সম্পাদক জুবায়ের রিপন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আনিসুজ্জামান ডাবলু, প্রথম আলোর কুষ্টিয়াস্থ নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান, যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবু, গনকন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি জিয়ারুল ইসলাম, ডেইলি স্টারের কুষ্টিয়া প্রতিনিধি আনিস মন্ডলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর করার কথা রয়েছে। এই সফরে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও কুষ্টিয়া সুগার মিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রজেক্টের উদ্বোধন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন বলে সভায় জানানো হয়।

​প্রধানমন্ত্রীর এই সফরকে সফল ও সর্বাঙ্গীন সুন্দর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এফপি/অ
 

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝