খুলনার পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পৌরসভা এলাকায় অবস্থিত ক্লাবের কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি মো. রফিকুল ইসলাম।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিজুল ইসলাম (জাতীয় দৈনিক নতুন দিন ও দৈনিক বহমান বাংলা)। সিনিয়র সহসভাপতি হয়েছেন আব্দুল মজিদ (জাতীয় দৈনিক গণমুক্তি), সহসভাপতি মো. রফিকুল ইসলাম (দৈনিক বিডি খবর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এম. জালাল উদ্দীন (জাতীয় দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট ও আজকের দর্পণ, আঞ্চলিক দৈনিক সুবর্ণভূমি, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও দৈনিক বাংলার খবর)।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ (জাতীয় দৈনিক ডেসটিনি ও দৈনিক রূপান্তর প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন পলাশ (জাতীয় দৈনিক ঘোষণা) ও মো. শাহীন রেজা (দৈনিক সংবাদ ৭১), কোষাধ্যক্ষ এসএম শামীম আহমেদ (বিশ্ব মানচিত্র), দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান (দৈনিক আজকের কণ্ঠস্বর), ক্রীড়া সম্পাদক মো. রাজু আহমেদ (পয়গম), পাঠাগার সম্পাদক হাকিম মো. শাহাদাৎ হোসাইন (জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন ও দৈনিক লেখনী) এবং মিডিয়াবিষয়ক সম্পাদক এম. সম্রাট (বায়স্কোপ এন্টারটেইনমেন্ট)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রেজাউল ইসলাম (জাতীয় দৈনিক বিকাল বার্তা), মো. জিনারুল ইসলাম (দৈনিক আজকের বাংলা) ও মো. আব্দুর রশিদ সানা (আলোকিত সকাল)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সংহতি জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এফপি/মিব