Dhaka, Friday | 25 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 25 September 2026 | English
শিরোনাম:

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম  (ভিজিটর : ৪০)
ছবি: প্রতীকী ডিজাইনঃ এআই জেনারেট। দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট

ছবি: প্রতীকী ডিজাইনঃ এআই জেনারেট। দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্বজনরা তাকে আটক করে থানায় খবর দেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ওই গ্রামের সবদর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে শফিকুল পশ্চিম সমশ্চুড়ার প্রতিবন্ধী সাত ভাই-বোনের বসতঘরে প্রবেশ করেন। সেখানে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্বজনদের নজরে পড়লে তারা শফিকুলকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুলও বুদ্ধি প্রতিবন্ধী। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝