Dhaka, Tuesday | 22 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 22 September 2026 | English
শিরোনাম:

রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান চঞ্চলের

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসকষ্ট, অনিদ্রা ও পায়ের সমস্যায় ভুগছেন তিনি।

এর মধ্যে আর্থিক সংকটের কারণে তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর রিফাতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসাও ঠিকমতো করাতে পারছেন না।’

রিফাত চৌধুরীকে ব্যক্তিগতভাবে চেনেন জানিয়ে চঞ্চল বলেন, তার কবিতা ও অভিনয়ের ভক্ত, সহকর্মী এবং টেলিভিশন ও সিনেমা অঙ্গনের বিভিন্ন সংগঠনসহ সংশ্লিষ্ট সবাই যেন সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ান।

চঞ্চল লেখেন, ‘আমরা সবাই ওনার পাশে থাকলে, উনি একা নন! আমরা কেউই জানি না, কার জীবনে কখন কোন বিপদ আসবে। মানুষ মানুষের জন্য… মানবতার জয় হোক।’

এদিকে রিফাত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সঙ্গে যোগাযোগও করেছেন চঞ্চল। তিনি বলেন, ‘আমি যোগাযোগ করেছি, তার খোঁজ নিয়েছি।

রিফাত ভাই একা নন। আমি তার পাশে আছি। তার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমিসহ আমাদের সংগঠনগুলো তার পাশে থাকবে।’

রিফাতের সঙ্গে সার্বক্ষণিক রয়েছেন চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, চঞ্চল চৌধুরী ফোন করে রিফাতের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

পাশাপাশি তার চিকিৎসা যাতে যথাযথভাবে হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। কেবিন না পাওয়ায় এতদিন ওয়ার্ডেই তার চিকিৎসা চলছিল। পরে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে তাকে কেবিন দেওয়া হয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝