তল্লাশিতে আলুর বস্তার ভেতর থেকে দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২টি গুলি, একটি ম্যাগাজিন, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা ও ২৫টি লাল স্কচটেপ উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদ উসমান ও মোহাম্মদ আনসার আলী এবং টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ মুসলিম। বিকেলে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি, উদ্ধার করা অস্ত্রের চালানটি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এফপি/র