Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে খুকৃবিতে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম  (ভিজিটর : ৭৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি এবং ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ ও অস্থায়ী ক্যাম্পাস-২-এ পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় অস্থায়ী ক্যাম্পাস-১ এবং দুপুর ১২টায় অস্থায়ী ক্যাম্পাস-২-এ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। তিনি নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে অভিযানে নেতৃত্ব দেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখা অপরিহার্য।

তিনি আরও বলেন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর নির্দেশনার পাশাপাশি নিজেদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ক্যাম্পাসে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝