Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
ফাইনালে হেরে এএফএ’র সংবর্ধনা বর্জন মেসি’র
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:৫৭ এএম  (ভিজিটর : ৩৯)

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ার‌ম্যান হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন, বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন ও তার মেয়ে মিম। 

ওসি ও চেয়ারম্যান জানান, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়েছিলো। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিন জনের মরদেহ উদ্ধার করছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝