Dhaka, Monday | 20 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 July 2026 | English
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
শিরোনাম:

বাগেরহাটে আধুনিক ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:০৪ পিএম  (ভিজিটর : ২২)

বাগেরহাট জেলা পরিষদের অর্থায়নে মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর ১২টায় মোরেলগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সোমনাথ দে, জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নতুন ডাকবাংলো ভবন নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের আগত ব্যক্তিদের আবাসন সুবিধা বৃদ্ধি পাবে। পাশাপাশি উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে ডাকবাংলো চত্বরে ‘৯০-এর ছাত্র ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝