Dhaka, Monday | 20 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 July 2026 | English
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
শিরোনাম:

মুন্সীগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম  (ভিজিটর : ৮১)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুকুর থেকে সম্ভু ভদ্র (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা  হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ভোররাতে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৩টা থেকে ৫টার মধ্যে যেকোনো সময়ে ভাটিংভোগ গ্রামের শ্যামল নামে এক ব্যক্তির পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যান সম্ভু ভদ্র। সকাল ৯টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানকালে এক ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানান।

পরে স্থানীয়রা সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহত সম্ভু ভদ্র একই গ্রামের বাসিন্দা। 

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং পূর্বে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। পরিবারের সদস্যদের ধারণা, ভোররাতে ঘর থেকে বের হয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝