Dhaka, Monday | 20 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 July 2026 | English
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
শিরোনাম:

পুলিশের জালে টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী টুনি

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৫:২৬ পিএম  (ভিজিটর : ৫৭)

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি মাকসুদা আক্তার টুনিকে (৩৮) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। এসময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুলাই) রাতে টঙ্গীর কেরানীরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃত টুনটুনি গাসিক ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী  আব্দুল খালেকের স্ত্রী।

পুলিশ জানায়, শীর্ষ মাদক কারবারি টুনকে কেরানিরটেক এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থাকা ২৫০গ্রাম গাজা উদ্ধার করা হয়।

গ্রেফতারের বিষয়ে  টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, টুনকে শনিবার রাতে ২৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝