Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
ফাইনালে হেরে এএফএ’র সংবর্ধনা বর্জন মেসি’র
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
শিরোনাম:

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:০৪ এএম  (ভিজিটর : ৪৪)

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এর ফলে মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও বাড়ানোর ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১৯ দশমিক ৮০ ডলারে স্থিতিশীল ছিল।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়ান্ডার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, সপ্তাহান্তের ঘটনাগুলো দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। একই সঙ্গে স্ট্যাগফ্লেশন বা উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কাও জোরালো হচ্ছে, যা দীর্ঘমেয়াদে স্বর্ণবাজারের জন্য চাপ তৈরি করতে পারে।

তার মতে, দীর্ঘমেয়াদে স্বর্ণের দামের জন্য ৩ হাজার ৮৮৬ ডলার একটি গুরুত্বপূর্ণ স্তর। এই সীমার নিচে নেমে গেলে স্বর্ণের দাম আরও কমে ৩ হাজার ৫০০ ডলারের দিকে যেতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৫৯৯ দশমিক ৯৭ ডলার। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ২৪৪ দশমিক ৫০ ডলারে নেমেছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝