Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
শিরোনাম:

দেশের বাজারে স্বর্ণের দামে পতন

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:২৬ পিএম  (ভিজিটর : ৩৬)

দেশের বাজারে এবার স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে তিন হাজার ২৬৬ টাকা। ফলে এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও কমেছে। 

আজ সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের এ দাম সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নতুন দাম অনুযায়ী
২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৫ হাজার ২৯০ টাকা। 
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১৫ হাজার ১৪৩ টাকা। 
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। 
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝