Dhaka, Thursday | 24 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 24 September 2026 | English
শিরোনাম:

দিনাজপুরে বজ্রপাতে নিহত - ১

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৫২ পিএম আপডেট: ২৯.০৬.২০২৬ ৩:২৭ পিএম  (ভিজিটর : ১৩০)

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মোঃ কামরুল (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ওই গ্রামের বাসিন্দা দিলদার রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই তিনি সকালে বাড়ির পাশের একটি মাঠে কৃষিকাজ করতে যান। সকাল বেলায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাত কামরুলের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে আশেপাশের মাঠের অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “কামরুল অত্যন্ত পরিশ্রমী একজন যুবক ছিলেন। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। পুরো বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামজুড়ে এখন মাতম চলছে।”

বুলাকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সদের আলী খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝