Dhaka, Thursday | 24 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 24 September 2026 | English
শিরোনাম:

মান্দায় খরা সহিষ্ণু ফল-ফসল চাষে প্রশিক্ষণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দায় খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুসুম্বা ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় সিসিএজি সদস্যদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন। এতে খরাপ্রবণ এলাকায় সহনশীল ফল ও ফসল নির্বাচন, চাষাবাদ পদ্ধতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষিতে অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণটি বাস্তবায়ন করে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা। সংস্থাটির কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (সিএমও) মো. আরিফুজ্জামান প্রশিক্ষণে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে খরাপ্রবণ এলাকায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে উপযোগী ফল ও ফসলের চাষ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝