প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি
বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
কোর্সটিতে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে কোর্সটি বিশেষভাবে সাজানো হয়।
কোর্সে সেরা নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীর, জিডি (পি) ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ অর্জন করেন। প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র এবং সেরা নৈপুণ্যের ট্রফি তুলে দেন।
পরে প্রধান অতিথি উত্তীর্ণ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সমাপনী অনুষ্ঠানে বিমান সদরসহ ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।