Dhaka, Saturday | 20 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 20 June 2026 | English
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন: মঈন খান
আবারো বাড়ল সোনার দাম
শিরোনাম:

আবারো বাড়ল সোনার দাম

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৪৭ পিএম  (ভিজিটর : ৫৩)

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন করে মূল্য সমন্বয়ের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় পৌঁছেছে, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ মূল্য।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে। সংগঠনটির তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।

এর আগে গত ১৫ জুন স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে ভরিতে আরও ২ হাজার ৫০৮ টাকা বেড়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি এবং ৩৬ বার দাম কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও মজুরির কারণে বিক্রয়মূল্যে কিছু পার্থক্য হতে পারে। এছাড়া স্বর্ণালঙ্কারের মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এদিকে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধির প্রভাবেই স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝