Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
তিন দিনে ইসলামী ব্যাংককে ৬ হাজার ৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক
মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে ভারত
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস
শিরোনাম:

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা, মাদ্রাসাশিক্ষক পলাতক

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৪৯ পিএম  (ভিজিটর : ৪২)

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১২ বছরের এক ছেলেশিশুকে ছাত্রকে বলাৎকারের অভিযোগে হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমান (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) শিশুটির মা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলাটি করেন।

আসামি হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমান দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া রামনগর গ্রামের বাসিন্দা। তিনি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের একটি মাদ্রাসার মোহতামিম।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ওই ছেলেশিশুকে হেলাল উদ্দিন বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। গত শুক্রবারও মাদ্রাসার একটি কক্ষে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে বিষয়টি জেনে গতকাল সকালে ছেলেটির মা বাদী হয়ে হেলাল উদ্দিনকে একমাত্র আসামি করে মামলা করেন। তবে পুলিশ আজ সকাল পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয় হয়, গত ১২ জুন দুপুরে শিক্ষার্থী টয়লেট থেকে দেরিতে ফিরলে তার মায়ের সন্দেহ হয়। তিনি ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন। তখন ছেলে মাকে ধর্ষণের বিষয়টি জানায়। শিশুটির মা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, শিশুটিকে ছয়-সাত মাস ধরে বলাৎকার করা হয়।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক আনিসুজ্জামান সিদ্দিক রেনু বলেন, ওই শিক্ষক ১২ বছর ধরে মাদ্রাসায় চাকরি করছেন। তার বিষয়ে আগে কেউ এ ধরনের অভিযোগ তুলেনি। ঘটনা সত্য হলে আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝