Dhaka, Monday | 10 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 10 August 2026 | English
শিরোনাম:

কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছাতে কুড়িগ্রামে কৃষক গ্রুপ গঠন

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৩৬ পিএম  (ভিজিটর : ২২২)

বর্তমান সরকারের উদ্যোগে কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নাগেশ্বরী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নাগেশ্বরীর হাসনাবাদ ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে এক কৃষকের উঠানে আয়োজিত এই সেমিনারে মাদুর পেতে গোল হয়ে বসেন নারী-পুরুষ কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে কৃষক ও কৃষানী নিজেরাই সামাজিক সম্পদ মানচিত্র ও স্থানীয় সমস্যার তালিকা ও সমাধান বের করেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো. ফিরোজ হোসেন নাগেশ্বরী কুড়িগ্রাম। আরও উপস্থিত ছিলেন মো. আকতার জামিল উপ-সহকারী কৃষি অফিসার, মো. রুহুল আমিন উপ-সহকারী কৃষি অফিসার, মোঃ আব্দুল হাকিম উপ-সহকারী কৃষি অফিসার প্রমুখ।

কৃষি কর্মকর্তারা জানান, এই কৃষক গ্রুপের মাধ্যমে এখন থেকে নিয়মিতভাবে উন্নত বীজ, সার ব্যবস্থাপনা ও টেকসই চাষাবাদ পদ্ধতি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে কৃষকরা কম খরচে বেশি ফলন পেয়ে লাভবান হবেন।

“বর্তমান সরকারের উদ্যোগে এবার কৃষি সেবা পৌঁছে গেল কৃষকের দোরগোড়ায়। নাগেশ্বরী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠন করা হলো মনিয়ার হাট টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ-১।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝