Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
শিরোনাম:

বগুড়ায় গাঁজাসহ মোটরসাইকেল আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৩০ পিএম  (ভিজিটর : ১০৩)

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেকপোস্ট দেখে মোটরসাইকেল-সহ মাদক ফেলে পালিয়ে গেছেন এক কারবারি। 

গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ইসবপুর গ্রামের ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে পাকা রাস্তার উপর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে ১২কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের সদস্যরা।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, সোমবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই গ্রামের শ্রী যোগেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী স্বপন চন্দ্র রায় মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম হতে বিপুল পরিমান গাঁজা নিয়ে সান্তাহার হয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ তিলকপুর-সান্তাহারগামী সড়কের আদমদীঘির ইসবপুর গ্রামস্থ ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় নম্বরবিহীন লাল রংয়ের পালসার মোটরসাইকেলকে দাড় করার সংকেত দেওয়া হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায় স্বপন চন্দ্র রায়। এরপর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের টাংকি ও সিটের নীচে বিশেষ কায়দায় লুকানো দুইটি কালো রংয়ের ব্যাগের ভিতর থেকে ১২কেজি গাঁজা এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

এব্যাপারে সন্ধ্যায় স্বপন চন্দ্র রায়কে আসামী করে আদমদীঘি থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝